পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চালকের, আহত তিনজন - The News Lion

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চালকের, আহত তিনজন

 


দি নিউজ লায়নঃ   পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালকের। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন এক মহিলা সহ তিনজন ব্যক্তি বর্তমানে তারা রানাঘাট বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 


স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল আনুমানিক আটটা নাগাদ নদীয়ার রানাঘাট বেসরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতিতে ছুটে আসা একটি ৪০৭ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটো কে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।


 এবং ঘটনাস্থলেই মারা যান টোটোর চালক।বাকি চারজন আহত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। মৃত টোটো চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর  পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.